রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও নতুন প্রজন্মরাই সারথি ছিল : সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৫৭ বার পঠিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন দেশে পদার্পন করতে গিয়ে তরুণ প্রজন্মের অনেকেই  নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে। অনেক রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের স্বারথি তরুণরা।

আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে জাতীয় সমাজসেবা একাডেমিতে দুই মাসব্যাপী ৫৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ একাডেমির অধ্যক্ষ মো. শাহী নেওয়াজ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান।
উপদেষ্টা এস মুরশিদ বুনিয়াদী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান সমাজসেবায় ও মানুষের কল্যাণে এবং নীতি, নৈতিকতা ও আদর্শ বাস্তবায়নে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কল্যাণ, উন্নয়ন ও দরিদ্রদের স্বাবলম্বী করতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এখন শুধু বছরের পর বছর ভাতা দিয়েই যাবে না, দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় একই সাথে দেশব্যাপী গ্রামীণ এবং শহরের উভয় এলাকায় সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর অংশ, বেকার, ভূমিহীন, অনাথ, দুস্থ ,ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক বুদ্ধিমত্তা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র অসহায় রোগী, ঝুঁকিপূর্ণ শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে।

পরে তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..