মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাঙলা কলেজ শাখার নতুন নেতৃত্বে রাব্বি ও সৈকত

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৮৭৫ বার পঠিত

২০জুন,শুক্রবার,২০২৫,সরকারি বাঙলা কলেজ শাখায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।

এই নবঘোষিত কমিটিতে মো: আশরাফুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক এবং শাওন আহমেদ সৈকতকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান এবং মুখপাত্রের দায়িত্বে রয়েছেন সুশানু ইসলাম দোলা।

কমিটিতে আরও যুক্ত করা হয়েছে একঝাঁক উদ্যমী ও মেধাবী শিক্ষার্থীকে, যারা ছাত্র-অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এই মেয়াদে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করা হয়, নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ছাত্র রাজনীতির ধারা বজায় রেখে শিক্ষার্থীদের পাশে থেকে ইতিবাচক পরিবর্তন আনবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..