বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

জিওপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৫২৩ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মামুন শিকদারের ও যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল পাঁচটায় বরগুনা পৌর মার্কেটের সামনে বরগুনা জেলা গনঅধিকার পরিষদের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বেতাগী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৬ ডিসেম্বর বিএনপির মনোনীত প্রার্থী হুমায়ুন কবির মল্লিকের নির্বাচনীয় অফিসে হামলা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবির ও তার সমর্থকরা। সেই ঘটনায় দীর্ঘ ৯ বছর পর গত মাসের ২৭ তারিখ মামলা দয়া করেন বিএনপি মনোনীত প্রার্থীর ছোট ভাই মো: রিয়াজুল কবির বাবু।

ওই মামলায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানসহ ২৬ জনকে আসামি করা হয়। অজ্ঞতা রাখা হয়েছে আরো দুই শতাধিক আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।

কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য বেতাগী উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ মামুন শিকদার ও যুগ্ম-আহ্বায়ক লিটন মোল্লাকে আসামী করা হয়। হয়রানি মূলক এই মামলা থেকে বেতাগী উপজেলা গণঅধিকার পরিষদের নেতাদের নাম বাদ দেওয়ার দাবি জানান মানববন্ধনে আসা গনঅধিকার পরিষদের নেতা কর্মীরা।

বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ জামাল শিকদার বলেন, আমাদের বেতাগী উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মামুন শিকদার ও যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লাকে হয়রানি মূলক মামলা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অব্যাহতি দিতে হবে।

বরগুনা জেলা গণঅধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব, মো: শাকিল বলেন, সারাদেশে গণধিকার পরিষদ মানুষের কাছে আস্থাশীল হয়ে উঠছে। তারি ধারাবাহিকতায় বেতাগীতেও গণঅধিকার পরিষদ জনপ্রিয় হয়ে উঠছে। তাই বিএনপি’র নেতাকর্মীরা গণধিকার পরিষদের নেতাকর্মীদের মামলা দিয়ে দমন করার চেষ্টা করছে।

আমরা এই হয়রানি মূলক মামলা থেকে বেতাগী উপজেলা গণধিকার পরিষদের আহবায়ক মোঃ মামুন শিকদার ও যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লার নাম দ্রুত বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আর তা না হলে বরগুনায় দূর্বর আন্দোলন গড়ে তোলা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..