শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ইউএনও আবুবক্কর সিদ্দিকী

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৭৮ বার পঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।

১১ (জানুয়ারি) শনিবার বেলা ১১টায় তাড়াইল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যাল মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রমান্বয়ে উপজেলার ৬টি ইউনিয়নেও ইউএনও আবুবক্কর সিদ্দিকী এসব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।

এসময় তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরাসহ সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ, রুহুল আমিন, আনোয়ার হোসেন জুয়েল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..