রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

তাড়াইলে জামায়াতের গণ দাওয়াতি সমাবেশ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯০৩ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১জানুয়ারি) বাদ জুম’আ তাড়াইল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলটির উপজেলা শাখার আমীর, মুহাম্মাদ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি এম.কে মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী। তিনি বলেন- আওয়ামীলীগ বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চালু করেছিল, পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী প্রবন্ধ-নিবন্ধ সংযোজনের মাধ্যমে কোমলমতি শিশুদের ধর্ম বিমুখ করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি, ছাত্র জনতার তীব্র আন্দোলনে টিকে থাকতে না পেরে পালাতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের মাটিতে বিচরণ করছে তাদের ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে সবসময় সতর্ক থাকতে হবে এবং আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় শুরার সদস্য অধ্যাপক মুহাম্মাদ রমজান আলী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকার সিনিয়র কার্ডিওলজিস্ট, প্রফেসর কর্নেল (অব:) ডা: জেহাদ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যডভোকেট মুহাম্মাদ মুসলেহ উদ্দীন সুমন, কর্মপরিষদ সদস্য মাওলানা এ.কে.এম ছানাউল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন- মীর মুহাম্মাদ সেলিম রেজা, ডা: আক্কাছ উদ্দীন, ডা: আব্দুল ওয়াহাব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মাহমূদ, সাবেক সভাপতি খালেদ হাসান জুম্মান (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..