বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজ শেষে উপজেলা ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তওহীদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে সমাবেশ মিলিত হয়।

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে তাড়াইলের বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সকল শ্রেণী পেশার তৌহিদী জনতা অংশ গ্রহণে সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম ও উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সহ ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম প্রমূখ।

উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি শায়খুল হাদীস মাওলানা ফয়েজ উদ্দিন বলেন, ‘গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। বক্তারা আরও বলেন, ‘ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব ও নির্যাতন চালিয়ে আসছে। মুসলিম উম্মাহকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..