বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ॥

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল ) :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৮৩৯ বার পঠিত

মাহবুবুর রহমান বাবুল ( নান্দাইল ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উৎসবমুখর পরিবেশে ও ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বাঙ্গালির ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে প্রশাসনের আয়োজিত বৈশাখী মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান নান্দাইল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এক পর্যায়ে বৈশাখী ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙ্গালির ঐতিহ্যবাহী লাঠি খেলা, কাবাডি, রশিটানা, হাড়ি ভাঙ্গা, তেলযুক্ত কলাগাছে আরোহন ও বিস্কুট দৌড় খেলা সহ নানাবিধ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা শেষে নান্দাইল উপজেলা হাসপাতাল, এতিমখানা এবং থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উক্ত শোভাযাত্রায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমির কাজী শামসুদ্দিন, নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সাংবাদিক, ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ শিার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, পহেলা বৈশাখ এটি বাঙ্গালির ঐতিহ্য। এটা বাঙ্গালির মহা উৎসব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাধঁ মিলিয়ে সম্প্রীতির বন্ধনে সকলে আবদ্ধ হওয়া মানেই পহেলা বৈশাখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..