বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, গৃহবধূ আহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৮৫৭ বার পঠিত

বরগুনার বেতাগীতে বজ্রাঘাতে ফোরকান মৃধা (৫৪) নামের এক কৃষক মারা গেছেন। সোমবার (২৮ এপ্রিল) হোসনাবাদ ইউনিয়নের ঝোপখালী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এক গৃহবধূ আহত হন।

ফোরকান উত্তর ঝোপখালী এলাকায় মতিউর রহমানের ছেলে।

আহত গৃহবধূ ওই এলাকার আব্দুর রবের স্ত্রী তাসলিমা বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, সোমবার দুপুরে ফোরকান কৃষিজমিতে কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে কৃষি ফসলের মাঠে ফোরকান কাজ করছিলেন।

আকস্মিক বজ্রপাতে ফোরকান জ্ঞান হারান। এ সময় ফোরকান এবং তাসলিমা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফোরকানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..