শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুরাদনগরে ৩৬ দিনেও সন্ধ্যান মেলেনি মানসিক ভারসাম্যহীন পিংকির

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৮৬৮ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত কামাল মিয়ার মেয়ে মোসা: পিংকি আক্তার (২০) গত ৩৬ দিন থেকে নিখোঁজ রয়েছেন।

আত্মীয় স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে মা পারভীন আক্তার গত ৭ এপ্রিল মুরাদনগর থানায় একটি সাধারন ডায়েরি করেন (যার এস, ডি, আর নং- ৩৬৬/২৫)।

পরিবারের সদস্যরা জানান, পিংকি আক্তার একজন মানসিক ভারসাম্যহীন রোগী। গত ৩১ মার্চ বিকাল ৫ টার দিকে বাড়ি থেকে কোম্পানীগঞ্জ বাজারে যাওয়ার জন্য বের হয়ে আর বাড়িতে ফেরেননি। নিখোঁজ পিংকির গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল লম্বাটে,
উচ্চতা আনুমানিক পাঁচ ফুট দুই ইঞ্চি ও পড়নে সাদা রংয়ের সেলোয়ার কামিজ ছিলো। কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে মোবাইল নাম্বার-০১৭২৭৪১২০৯৫ তে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..