রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাঠালিয়া উপজেলায় সমাজসেবক আতিকুর রহমান রুবেলের প্রচেষ্টায় নানা অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন আটক!

কাঠালিয়ায় মাদ্রাসার সামনের সড়কে খানাখন্দ; সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

শাকীল অহম্মেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৯১২ বার পঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় মাদ্রাসার সামনের সড়কটিতে খানাখন্দ অবস্থা, সংস্কারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বলতলা গ্রামের, বলতলা সিনিয়র মাদ্রাসার সামনের সড়কটি খানাখন্দ অবস্থায় পড়ে আছে। যার সংস্কারের জন্য দাবী জানিয়ে আজ শুক্রবার (০৯ মে ) দুপুর ১২ টায় এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলে এতে বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী, মোঃ গফফার মৃধা, রুবেল মৃধা, মজিবুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, রেজাউল করিম, মাওলানা আবুবকর, ফাতিমা আক্তার, বলতলা সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা মোসাঃ শিরিন আক্তার, মাদ্রাসার শিক্ষার্থী মোসাঃ ফারজানা আক্তার, মোসাঃ জান্নাতুল আক্তার প্রমুখ।

এসময় বক্তারা বলেন নবলক্ষি সরাসরি প্রাথমিক বিদ্যালয় থেকে হারুন খান বাড়ি পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আমারা একাধিকবার এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি কিন্তু তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয় নাই। ফলে দিনদিন সড়কটি খানাখন্দ বেড়েই চলেছে। বর্ষার মৌসুমে এই সড়ক পানিতে তলিয়ে যায়। এলাকার জনসাধারণ সহ মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই জনদূর্ভোগ এড়াতে সড়কটি ভাঙ্গনরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কারের দাবী জানান এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..