বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৮৮৬ বার পঠিত

বরগুনার বেতাগীতে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজনে দোয়া অনুষ্ঠান আলোচনা সভা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

বেলা ১১ টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির মল্লিক।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সারোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো: মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. শাহীন, যুগ্ম আহবায় আব্দুস সালাম সিদ্দিকী ও মনির হোসেন লাভলুসহ আরো অনেকে।

পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর আগে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ হুমায়ূ কবির মল্লিকের নেতৃত্বে শোক র‌্যালী বের করা হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..