শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুরাদনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার কংগ্রেস। ২০২৪-২৫ অর্থবছরে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তন হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রোগ্রাম এর সিনিয়র মনিটরিং কর্মকর্তা সারোয়ার জামান।

উপ-সহকারি সংরক্ষন কর্মকর্তা মোশারফ হোসেন এর সঞ্চালনায় ও মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সিনিয়র মনিটরিং অফিসার, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ শেখ আজিজুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী এবং সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার।

এসময় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..