শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মির্জাগঞ্জে এসডিএফ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৮৭৯ বার পঠিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন “সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)” এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান আজ ( ২৫ জুন, ২০২৫) বেলা ১১ টায় মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এসডিএফ পটুয়াখালী-এর জেলা কর্মকর্তা (যুব কর্মসংস্থান) গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ পটুয়াখালী। আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ ক্লাস্টার অফিসার-মিতালী রানী, সুবিদখালী ক্লাস্টার অফিসার- মোঃ আবুল কালাম হাওলাদার, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

এ সময় প্রধান অতিথি এসডিএফ এর আরইএলআই প্রকল্পের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার জন্য এসডিএফ কে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, গ্রামীণ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে তাদের উচ্চশিক্ষায় সুযোগ করে দেওয়ার মাধ্যমে দক্ষ এবং কর্মক্ষম জাতি গড়ে তোলার জন্য চেষ্টা করছে এসডিএফ। এসডিএফ এর চলমান বিভিন্ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকায়ন কর্মসূচী এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশংসা করেন।
উল্লেখ্য যে, পটুয়াখালী জেলায় এসডিএফ এর উদ্যোগে ৪৪ জন শিক্ষার্থীকে ৭২,০০০/- টাকা করে সর্বমোট ৩১,৬৮,০০০/- টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..