শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে মুরাদনগরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৮৪৫ বার পঠিত

ফিলিস্তিনে ইসরায়েলী হামলাসহ অব্যাহত গণহত্যা ও মুসলিম ভূখন্ডে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখা।

শুক্রবার জুমার নামাজ শেষে মুরাদনগর বড় মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

হাফেজ আবুল বাশার এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি তারেক মাহমুদ, মাও. আব্দুর রহমান আল মুজাফ্ফার, মাও. হাফেজ হুমায়ুন কবীর, মাও. মোতালিব হুসাইন, মাও. ইকবাল মাহমুদ প্রমূখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নিয়মকানুন-বিধিবিধান ও মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। বছরের পর বছর ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ ৬০ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে।

তারা আরো বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। এছাড়াও প্রতিবাদ সমাবেশ থেকে ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক সম্পন্ন বিচ্ছিন্ন করা ও ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুফতি আমজাদ হুসাইন, মাওলানা মোতালিব হুসাইন, হাফেজ মোহাম্মদ খুরশিদ, হাফেজ আবুল বাশার , মাওলানা হাফেজ জুনায়েদ, মুফতি ওসমান গনি ,মাওলানা নেয়ামতুল্লাহ খন্দকার, মাও. ইলিয়াস, মুফতি ফয়জুল্লাহ, মুফতি নাজমুল হাসান রব্বানী, মোঃ তাজুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..