রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে ট্রান্সফরমার সহ চোর চক্রের ৩ সদস্য আটক

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৮৫৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ২ জুলাই ভোরে নান্দাইল মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে আচারগাঁও ইউনিয়নের জামতলা এলাকায় তিনটি ট্রান্সফরমার সহ একটি চোর চক্রের তিন সদস্যকে আটক করে ।
উদ্বারকৃত ট্রান্সফরমার গুলোর আনুমানিক মুল্য ১ লক্ষ ৪৮ হাজার টাকা। আটককৃতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার পুর্ব তারাপাশা গ্রামের শাহেদ আলীর পুত্র মো: আলমগীর ( ৪৫) একই উপজেলার কালিয়ার কান্দা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র মো,শাহজাহান ( ৩৫) এবং পুর্ব তারাপাশা গ্রামের মৃত মহরম আলীর পুত্র মো নয়ন ( ৪৮) ।
নান্দাইল মডেল থানার অফিসার্স ইনচার্জ মো আনোয়ার হোসেন জানান,মঙ্গলবার ভোর রাতে তার নেতৃত্বে একটি পুলিশ দল রাত্রি কালীন নিয়মিত টহল দিচ্ছিল। ভোর ৪ টা ৪০ মিনিটের দিকে জামতলা বাজার এলাকায় তিন ব্যক্তিকে তিনটি ট্রান্সফরমার সহ সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করতে দেখে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের এ জি এম অসীম কুমার দাস বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির বিষয়টি স্বীকার করে। উল্লেখ এ চক্রটি দীর্ঘ দিন যাবত নান্দাইলের বিভিন্ন স্থানে ট্রান্সফার চুরি করে আসছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..