বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৮৪২ বার পঠিত

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নৌ-বাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের নৌ-বাহিনীর সদস্যরা তালতলী থানা পুলিশে সোপর্দ করেছে। ওই দিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, তালতলী উপজেলার লঞ্চঘাট এলাকার পারভেজ ও রাজিব নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তালতলীর নৌ-বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় পারভেজ ও রাজিব নামের দুই মাদক বিক্রেতাকে তারা আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে ১০ কেজি গাঁজা ও বিক্রিতে ব্যবহৃত দুইটি মোবাইল উদ্ধার করা হয়। বুধবার সকালে তারা আটককৃত মাদক বিক্রেতাদের তালতলী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তালতলী থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওইদিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিনিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তালতলী থানার ওসি মোঃ শাহজালাল বলেন, মাদক বিক্রেতা দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মোঃ কামাল হোসেন বলেন, মাদক মামলার দুই আসামীকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..