বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

তালতলীর বড়পাড়ায় প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি

বরগুনা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৯৪২ বার পঠিত

বরগুনার তালতলী উপজেলার পচা কোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ১০–১২ জনের একটি ডাকাত দল ঘরের মাটি খুঁড়ে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ডাকাতরা নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম (৪২), মেয়ে নাহিদা বেগম (২৫), আদুরী (২২), ও পিতা আনোয়ার হোসেন

পাটোয়ারী তার শাশুড়িকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং ২টি মোবাইল ফোন লুট করে নেয়।

এছাড়া একই রাতে পাশের বাড়ি জসিম পাটোয়ারীর বাড়িতেও ডাকাতরা হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন নিয়ে ঘরের বাহির থেকে দরজা আটকে দেয়।

ঘটনার খবর পেয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল এর নেতৃত্বে পুলিশের একটি দল  ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনায় বড়পাড়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..