রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৮৪ বার পঠিত
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার......................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে সামাজিক সংগঠন নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “প্রকৃতি ও পরিবেশ বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে।” তিনি এ সময় সংগঠনের এমন উদ্যোগকে প্রশংসা করে অন্য সংগঠন ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চলতি মৌসুমে তারা নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গ্রামীণ এলাকায় ১০০০টিরও বেশি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..