বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইলে বর্নাঢ্য আয়োজনে সুলতান উদ্দিন ভুইয়া মেমোরিয়াল আইডিয়াল হাইস্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল উপজেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৮৫১ বার পঠিত
নান্দাইলে বর্নাঢ্য আয়োজনে সুলতান উদ্দিন ভুইয়া মেমোরিয়াল আইডিয়াল হাইস্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান...........ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের ঐতিহ্যবাহী সুলতান উদ্দিন ভুইয়া মেমোরিয়াল আইডিয়াল হাইস্কুলে অত্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে বেসরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

কাশিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মো: মতিয়ুর রহমান ভুইয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো: আতিকুর রহমান সুয়েম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: এ একে এম মো: নাজমুল হোসেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আমিনুর রহমান সুমন স্বাগত বক্তব্য প্রধান করেন। তিনি বলেন, আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এরা অন্যান্য ছাত্রছাত্রীদের মডেল হিসেবে গন্য হবে। এছাড়া
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাশিনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো আজহারুল ইসলাম, রেনেসাঁ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম, শিক্ষানুরাগী ও৷ তরুণ সমাজ সেবক মো জাহাঙ্গীর আলম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোছা শারমিন সুলতানা, মোছা সাবিহা আক্তার বন্যা মোছা সামিহা আক্তার মোছা পপি আক্তার, মোছা রাহা আক্তার, মোছা পুর্নিমা আক্তার অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্য বলেন , এটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্দীপনা মুলক পুরস্কার এদের ভবিষ্যত পড়াশোনার ভিত শক্ত করবে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সাহসী ভুমিকা পালিন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান যদি অব্যাহত থাকে তাহলে এদের ভিতরে সৃজনশীলতা বেড়েই চলবে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যত পড়াশোনা প্রতি আগ্রহ তৈরি করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..