বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

চির নিদ্রায় শায়িত হলেন জাতি গড়ার অমিয় কারিগর মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল থেকে:
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৮৪৮ বার পঠিত
মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু-------------- সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নে আউটারগাতী নিবাসী কাশি নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু ভোর ৪.৩০ মিনিটে কিশোরগঞ্জ বাসায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ)। তিনি দীর্ঘ দিন যাবত হার্টে সমস্যা ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।

শনিবার বাদ জোহর জানাযায় নামাজের পর পারিবারিক কবরস্থানে শায়িত হন। এ সময় জাতি গড়ার শ্রেষ্ঠ কারিগর মতিয়ুর রহমান ভুইয়ার জীবনী নিয়ে বক্তব্য রাখেন কাশি নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, রাউতি ইউনিয়নের চেয়ারম্যান মো:ইকবাল হোসেন তারেক কাশি নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মতিউর রহমান বিশিষ্ট সমাজ সেবী মো: ফজলুর রহমান জিতু,পুরুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো: সাফায়েত খান, সিনিয়র শিক্ষক মো:ওমর ফারুক সিনিয়র শিক্ষক মো: আজহারুল ইসলাম ও মরহুমের বড় সন্তান মো: সানি প্রমুখ। বক্তারা মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। মরহুমের জানাযায় বিভিন্ন এলাকায় গম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাযা পরিচালনা করেন মাওলানা মো: হাবিবুর রহমান। এ কীর্তিমান শিক্ষা গুরুর মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাব পরিবার শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..