বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি পেটা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৮২৬ বার পঠিত
অমর ফারুক .................................ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে অমর ফারুক (২২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর নুরুল হক খাঁনের ছোট ছেলে তাওহীদ রাস্তার পাশে থাকা একটি মৌচাকে ডিল মারতে থাকে। এসময় স্থানীয় অমর ফারুক তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাওহীদ গালাগাল করে বাড়িতে ফিরে গিয়ে তার বাবা নুরুল হক খাঁনকে বিষয়টি জানায়। পরে নুরুল হক এসে কোন কিছু না শুনে ছেলে তাওহীদকে সঙ্গে নিয়ে অমর ফারুকের ওপর হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি থামায় এবং উভয় পক্ষকে নিয়ে মীমাংসার আশ্বাস দেয়।

অমর ফারুকের পরিবার সমঝোতা মেনে নিলেও নুরুল হক খাঁন বিষয়টি কুয়াকাটায় কর্মরত বড় ছেলে তামিমকে জানায়। এরপর তামিম রবিবার সকালে বাড়িতে এসে পরিকল্পিতভাবে তার বাবা-মা ও ভাইকে নিয়ে অমর ফারুকের ওপর পুনরায় হামলা চালায়। এসময় তারা হাতুড়ি দিয়ে অমর ফারুকের মাথায় আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন ইসলাম সুমন বলেন, আহত অমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..