শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল :
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮৩৮ বার পঠিত
আলহাজ্ব মো: আব্দুল হামিদ .................................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়ন খলাপাড়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো: আব্দুল হামিদ ( ৮০) আর নেই। তিনি বার্ধক্য জনিত সমস্যা আজ সোমবার বেলা ৩ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

স্বাস্থ্য সহকারী হিসাবে চাকরি শুরু করার পর থেকে এতদ অঞ্চলে একজন অভিজ্ঞ ডাক্তার হিসাবে সকল স্তরের মানুষের স্বীকৃতি পেয়েছেন। আশি কিংবা নব্বই দশকে এমবিবিএস ডাক্তার ছিল হাতেগোনা। তখন নিজের দক্ষতা অনেক জটিল রোগের রোগীকে ও সুস্থ করতে পেরেছেন। দিবারাত যখনই কারো শারীরিক সমস্যা দেখা দিলে এই সজ্জন ব্যক্তির ডাক পড়তো। এলাকায় তিনি পুলিশ ডাক্তার হিসাবে সমাধিক পরিচিত। ততকালীন সময়ে রেডিও ঘড়ির বেশ প্রচলন ছিল। অবসর সময়ে তিনি ওইসব মেরামতে যথেষ্ট দক্ষ ছিলেন এবং আশপাশের লোকজন স্বাস্থ্য সেবার পাশাপাশি ওইসব সেবা পেত।

তিনি এই মায়াময়ী ভুবনে আর কোনো দিন ফিরে আসবেন না কিন্তু মানবতার কল্যাণে যে নিজকে যেভাবে উৎসর্গ করে গেছেন মানবের মনিকোঠায় অনন্তকাল অত্যন্ত সন্মান নিয়ে বেঁচে থাকবেন। চাকরি কালীন সময়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে অবসরে যান এবং পবিত্র হজ্জ পালন করেন। এ সজ্জন সেবীর জানাযা আগামীকাল মঙ্গলবার সকাল দশ ঘটিকায় নিজ জন্ম ভিটায় অনুষ্ঠিত হবে।

উনার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখা, উপজেলা স্বাস্থ্য সহকারী সংগঠন ও নান্দাইল প্রেসক্লাব পরিবার শোকাহত ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..