রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

বাগেরহাট-৩ আসনে ইসলামী আন্দোলনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৮৪২ বার পঠিত
বাগেরহাট-৩ আসনে ইসলামী আন্দোলনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা.......................ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কচুয়া উপজেলার জিরো পয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোরেলগঞ্জ হয়ে শরণখোলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়। শতাধিক মোটরসাইকেল অংশ নেয়া এই শোভাযাত্রায় তিন উপজেলার হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মোশারফ হোসাইন, কচুয়া ও শরণখোলা উপজেলা সভাপতি-সেক্রেটারি, এবং দলের ছাত্র, যুব ও শ্রমিকসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

শোভাযাত্রার নেতৃত্বদানকারী প্রার্থী মাওলানা ওমর ফারুক নূরী বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ, ইসলামপন্থী নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং সুশাসনের বার্তা পৌঁছে দিতে এই মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।”

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজিত এ কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ শোভাযাত্রার মধ্য দিয়ে বাগেরহাট-৩ আসনের নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিতি আরও দৃশ্যমান ও শক্তিশালীভাবে প্রতিফলিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..