রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

‎মাহবুবুর রহমান বাবুল নান্দাইল :
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৮২৫ বার পঠিত
‎নান্দাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা .......................ছবি: সংগৃহীত

‎জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় “নিরাপদ সড়ক চাই” (নিসচা) নান্দাইল উপজেলা শাখার আয়োজনে নান্দাইল চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি চৌরাস্তা চত্ত্বরে প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় এক পথসভায় সভাপতিত্ব করেন নিসচার নান্দাইল শাখার সভাপতি আসাদুজ্জামান খান।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা নান্দাইল শাখার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল হাইওয়ে থানার এটি এসআই মতিউর রহমান, নিসচার সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সহ-সভাপতি খন্দকার সুফি আব্দুল্লাহ, তাইফুর রহমান তাপস, শাফায়েত হোসেন, মাসুদ খান ও সানি আহমেদ রুবেল প্রমুখ।

‎বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সকলকেই সচেতন হতে হবে। সড়ক নিরাপত্তা শুধু সরকারের নয়, বরং জনগণেরও দায়িত্ব। তারা নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানান।

‎এসময় নিসচা নান্দাইল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, চালক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..