বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

মোরেলগঞ্জে লগী-বৈঠার ভয়াল হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল

 মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬০ বার পঠিত
মোরেলগঞ্জে লগী-বৈঠার ভয়াল হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল .......................ছবি সংগৃহীত

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগী-বৈঠার ভয়াল হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে এবং ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার (২৮ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা শহরের আর এম হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি নব্বইরশি বাসস্ট্যান্ড, থানার মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট–৩ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম। তিনি সমাবেশে বলেন,
“লগী-বৈঠার সেই ভয়াল দিনের শহীদদের রক্ত বৃথা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে আমাদের সকলের সাহসিকতার ভূমিকা থাকা জরুরি।”

এসময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

বক্তারা লগী-বৈঠার হত্যাযজ্ঞকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, এ ঘটনার বিচার এখনো সম্পূর্ণ হয়নি— যা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য একটি বড় প্রশ্ন। সমাবেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং সারাদেশে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..