রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ

মো: দিলোয়ার হোসেন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৮৯৫ বার পঠিত
তাড়াইলে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ .......................ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

শনিবার (১নভেম্বর) বিকেল ৪টায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..