বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

বেতাগীতে বিএনপির দুই গ্রুপের বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৮৪৯ বার পঠিত

বরগুনার বেতাগীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, সমাবেশসহ নানা কর্মসূচি উদযাপন করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

জানা যায়, এ দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা সকালে দলীয় কার্যালয়ে জতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে পৌর শহরে র‍্যালি বের করেন। র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন। সভায় মো: হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো: মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মো: মনির হোসেন লাভলু, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো: মামুন পারভেজ আসাদ। এছাড়া আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপর দিকে একই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: শাহজাহান কবিরের নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পৌর শহরে একটি র‍্যালি বের করেন তারা। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, মো: শাহজাহান কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান খান নান্না, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম পান্না, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি মো: ফারুক হোসেন খোকন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, সাবেক যুবদল আহ্বায়ক মিজানুর রহমান ডব্লিউ।

সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বিএনপির আদর্শ তুলে ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..