রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোঃ ইকরাম হোসাইন

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৮৭৬ বার পঠিত
কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোঃ ইকরাম হোসাইন.....................ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে শাপলাকলি প্রতীকে নির্বাচন করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোঃ ইকরাম হোসাইন।

তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়কারী ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মোঃ ইকরাম হোসাইন বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তাড়াইল-করিমগঞ্জের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইকরাম হোসাইনের এই অংশগ্রহণকে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..