সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

মোরেলগঞ্জে ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮০৬ বার পঠিত
মোরেলগঞ্জে ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ......................ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে বহরবুনিয়া ইউনিয়নের মোশাররফ হোসেন কলেজে লিফলেট বিতরণ করেন ছাত্রদল নেতা এইচ.এম. আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা নাজমুন নাসিম রাখি, ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাস্টার গিয়াস উদ্দিন, মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সিহাব ইসলাম বাপ্পি, বহরবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রনিসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরার লক্ষ্যেই এ লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..