বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখার জোয়ার: প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারকে ঘিরে ভোটারদের নতুন প্রত্যাশা

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩৭ বার পঠিত
কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখার জোয়ার......................................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের রাজনীতিতে নতুন আলোচনার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। মাঠপর্যায়ের প্রচারণা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সরাসরি মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগের মাধ্যমে তিনি এলাকায় দিনদিন জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিচ্ছেন বলে দাবি জানিয়েছেন স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে তাড়াইল উপজেলার বেশ কয়েকটি সুপরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন আলমগীর হোসাইন তালুকদার। সেখানে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়, প্রতিষ্ঠানগুলোর সার্বিক সমস্যা ও অবস্থা সম্পর্কে জানতে চান তিনি। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবেন বলে আশ্বস্ত করেন উপস্থিতদের।

প্রচারণার এ সফরে তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মাওলানা হুমায়ূন আব্দুর রহীম, দিলোয়ার হোসেন জিহাদী, শেখ মুহাম্মাদ ইসলাম উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

স্থানীয়রা বলছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকায় একজন আস্থাভাজন, শিক্ষিত এবং নীতিবোধসম্পন্ন ব্যক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন আলমগীর হোসাইন তালুকদার। তার রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিক শিষ্টাচার এবং পূর্বের নির্বাচনী অংশগ্রহণ তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পাশাপাশি একজন হাফেজ ও আলেম। যোগ্যতা, স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার দিক থেকে তিনি অন্যদের তুলনায় এগিয়ে। তাদের ভাষ্য
“উপযুক্ত ব্যক্তিকেই আমরা সংসদে পাঠাতে চাই, আর সেই যোগ্যতার মানদণ্ডে সবচেয়ে উপরে আলমগীর হোসাইন তালুকদার।”

তাড়াইল ও করিমগঞ্জের গ্রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে তার জনপ্রিয়তা ও গণসংযোগ। প্রতিটি প্রচারণায় মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ জানান দিচ্ছে আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের শক্ত অবস্থানের।

স্থানীয়দের প্রত্যাশা উন্নয়ন, ধর্মীয় শিক্ষা, স্বচ্ছ প্রশাসন এবং মানুষের আস্থা ধরে রাখতে সক্ষম হবেন এই প্রার্থী। আর সেই প্রত্যাশার ঢেউ এখন ভাসছে পুরো কিশোরগঞ্জ-৩ আসনজুড়ে। হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইন তালুকদারের পক্ষে এই আসন ছিনিয়ে নিতে মরিয়া এখন সর্বস্তরের মানুষ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..