মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আমতলীতে পৌরসভার অনুমোদিত রাস্তায় রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮২৩ বার পঠিত
আমতলীতে পৌরসভার অনুমোদিত রাস্তায় রাতের আঁধারে বেআইনি দেয়াল নির্মাণ......................................ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় পৌরসভার অনুমোদিত রাস্তার জায়গায় মিলন দফাদার ও মঈন দফাদারের বিরুদ্ধে রাতের আঁধারে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ভোর ৪টায় আনুমানিক ২০-৩০ জন শ্রমিক এই দেয়াল নির্মাণ করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেয়াল নির্মাণে নিয়োজিত দুজন শ্রমিককে আটক করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের থানায় নেওয়া হয়।

মানবাধিকার কর্মী জোসেফ মাহতাব জানিয়েছেন, পৌরসভার অনুমোদিত রাস্তার জায়গায় এই ধরনের বেআইনি দেয়াল নির্মাণ বেআইনি এবং এটি স্থানীয়দের চলাচলে বাধা সৃষ্টি করছে। পৌর প্রশাসক, সমন্বয় কমিটি ও থানার কর্মকর্তা রাস্তার নির্মাণের প্রতিবন্ধকতা সম্পর্কে পূর্বেই অবগত।

স্থানীয়রা জানিয়েছেন, রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এবং দ্রুত সীমানা দেয়াল অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন যে, ‘Easement Act, 1882’, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ও জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক গাড়ি) চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার দিন দুজন শ্রমিককে আটক করা হয় এবং পরে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পৌরসভার এক কর্মকর্তা জানিয়েছেন, বাড়ির মালিকরা অনুমতি ছাড়াই দেয়াল নির্মাণ করতে চেয়েছিল।

এলাকাবাসী দাবি করেছেন, দ্রুত বিরোধ নিষ্পত্তি করে স্থানীয়দের চলাচলের পথ উন্মুক্ত করা এবং জরুরি সেবার গাড়ি চলাচলের উপযোগী ব্যবস্থা নিশ্চিত করা হোক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..