বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

আমতলী উপজেলা কৃষি অফিসে চুরি, ল্যাবটপ ও নগদ টাকা লুট

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৯২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের কৃষি অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে দুটি আলমিরা ও দুটি ফাইল কেবিনেট ভেঙে একটি ল্যাপটপ এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, রোববার রাতে চোরচক্র কৃষি অফিসের গ্রীল কেটে ভেতরে ঢুকে দ্বিতীয় তলার তিনটি কক্ষের তালা ভাঙে। পরে ওই তিন কক্ষের ভেতরে থাকা দুটি আলমিরা ও দুটি ফাইল কেবিনেট ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। একপর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পপি শাহার ব্যবহৃত একটি ল্যাপটপ এবং অপর একটি কক্ষের ড্রয়ারে রাখা ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় চোরেরা।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল বলেন, চোরচক্র অফিসের আলমিরা ও ফাইল কেবিনেট ভেঙে কাগজপত্র নষ্ট করেছে। তারা একটি ল্যাপটপ ও ৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িত চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..