বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

আমতলী উপজেলা কৃষি অফিসে চুরি, ল্যাবটপ ও নগদ টাকা লুট

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৭৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের কৃষি অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে দুটি আলমিরা ও দুটি ফাইল কেবিনেট ভেঙে একটি ল্যাপটপ এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, রোববার রাতে চোরচক্র কৃষি অফিসের গ্রীল কেটে ভেতরে ঢুকে দ্বিতীয় তলার তিনটি কক্ষের তালা ভাঙে। পরে ওই তিন কক্ষের ভেতরে থাকা দুটি আলমিরা ও দুটি ফাইল কেবিনেট ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। একপর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পপি শাহার ব্যবহৃত একটি ল্যাপটপ এবং অপর একটি কক্ষের ড্রয়ারে রাখা ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় চোরেরা।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল বলেন, চোরচক্র অফিসের আলমিরা ও ফাইল কেবিনেট ভেঙে কাগজপত্র নষ্ট করেছে। তারা একটি ল্যাপটপ ও ৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িত চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..