শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার চাকরি দেয়ার নাম করে জমি আত্মসাতের অভিযোগ মির্জাগঞ্জের “সুবিদখালী মহিলা কলেজে”র অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে: থানায় লিখিত অভিযোগ। বর্তমান সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামায়াত সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা আজ মহান মে দিবস তাড়াইলে তাদরিসুল কুরআন মাদরাসার নতুন ভবন উদ্বোধন তাড়াইল উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন মোরেলগঞ্জে মে দিবসে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি, শ্রমিক অধিকার নিয়ে সরব দুই পক্ষ কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের জমি দখলের অভিযোগ, কোণঠাসা করতে মামলার পর মামলা

আমতলীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৮০৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। এ সময় মিরাজ মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপর দুই অভিযুক্ত মোঃ মনিরুল ইসলাম ও মেহেদী হাসান পালিয়ে যান। আহত মনিরুল ইসলাম আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী পৌর শহরের মনিরুল ইসলাম, মিরাজ ও মেহেদী হাসান দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছেন।

এমন অভিযোগ স্থানীয়দের। রোববার বিকেলে উত্তর তক্তাবুনিয়া গ্রামের অটোচালক কবির হাওলাদার যাত্রী নিয়ে তালুকদার বাজার যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে এসে তিনজন তার অটোর গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে কবির হাওলাদারকে গাঁজার ব্যবসার অভিযোগ তুলে মারধর করা হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

অটোচালক কবির হাওলাদার বলেন, আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে আরও মারধর করে এবং পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।

এ সময় আশপাশের কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্তদের গণধোলাই দেন। পরে মিরাজকে আটক করে পুলিশে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী অটোচালক ওসমান মিয়া বলেন, চাঁদা দিতে না চাওয়ায় কবিরকে মারধর করা হয়। আমরা প্রতিবাদ করলে আমাদেরও হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়রা তাদের ধরে ফেলেন।

কথিত সাংবাদিক মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত মনিরুল ইসলামকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বরগুনা পুলিশ সুপার মোঃ কুদরাত-ই খুদা পিপিএম বলেন, বিষয়টি জেনেছেন এবং আমতলী থানার ওসিকে মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হোসাইন অলী উল্লাহ বলেন, আমতলী থানার ওসিকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বরগুনায় কোনো চাঁদাবাজের জায়গা হবে না।

এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..