মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীর ইটভাটায় ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বরগুনা প্রতিনিধি: মোঃ রাসেল মৃধা:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৮০২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় একটি ইটভাটার অফিস কক্ষে ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে হাসিবুর রহমান অভি (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার পিতা জাহাঙ্গীর মৃধা (৫৫) জড়িত বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ১২ এপ্রিল ২০২৬, রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের বদলিখালী গ্রামে অবস্থিত ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের একটি ইটভাটায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত অভি ও তার পিতা জাহাঙ্গীর মৃধা হঠাৎ করে ইটভাটার অফিস কক্ষে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। পরে অফিসের আলমারিতে সংরক্ষিত প্রায় ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ভাটার দায়িত্বপ্রাপ্ত মিরাজ হোসেন জাফর (৩৩) ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে বেলচা নিয়ে তাড়া করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তিনি দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন।
ঘটনার পর ভাটার পক্ষ থেকে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ হাওলাদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর ইটভাটার অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং পরে কথা বলবেন বলে জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..