বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেতাগীর ইটভাটায় ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বরগুনা প্রতিনিধি: মোঃ রাসেল মৃধা:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৮৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় একটি ইটভাটার অফিস কক্ষে ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে হাসিবুর রহমান অভি (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার পিতা জাহাঙ্গীর মৃধা (৫৫) জড়িত বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ১২ এপ্রিল ২০২৬, রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের বদলিখালী গ্রামে অবস্থিত ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের একটি ইটভাটায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত অভি ও তার পিতা জাহাঙ্গীর মৃধা হঠাৎ করে ইটভাটার অফিস কক্ষে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। পরে অফিসের আলমারিতে সংরক্ষিত প্রায় ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ভাটার দায়িত্বপ্রাপ্ত মিরাজ হোসেন জাফর (৩৩) ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে বেলচা নিয়ে তাড়া করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তিনি দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন।
ঘটনার পর ভাটার পক্ষ থেকে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ হাওলাদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর ইটভাটার অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং পরে কথা বলবেন বলে জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..