মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক রিপোর্ট:
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৮২৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন বার্সেলোনার এ তরুণ স্ট্রাইকার।

২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেয়া ইয়ামাল যখন গোলটি করেন, তখন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন। আর এ গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন তিনি।

এ গোল করার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন আধুনিক ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ৬-০ গোলের বিধ্বংসী জয়ের ম্যাচে যখন মেসি নিজের প্রথম বিশ্বকাপ গোল পান, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন।

আর্জেন্টাইন খুদে জাদুকরকে মাত্র ১৪ দিনের ব্যবধানে পেছনে ফেলে কনিষ্ঠ গোলদাতার তালিকায় ওপরে উঠে এলেন ইয়ামাল। একই সঙ্গে স্পেনের ফুটবল ইতিহাসেও দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা এখন ইয়ামাল।

স্প্যানিশদের মধ্যে তার ওপরে আছেন কেবল গাভি। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের ম্যাচে গাভি যখন গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ১১০ দিন।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার সর্বকালীন রেকর্ডটি অবশ্য এখনো অক্ষুণ্ণ রয়েছে ফুটবল সম্রাট পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার দিন পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপের মঞ্চে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গোল করা একমাত্র ফুটবলারও তিনি।

বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ ১০ কনিষ্ঠ গোলদাতা:

১. পেলে (ব্রাজিল) — ১৭ বছর ২৩৯ দিন
২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) — ১৮ বছর ৯৩ দিন
৩. গাভি (স্পেন) — ১৮ বছর ১১০ দিন
৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) — ১৮ বছর ১৪৩ দিন
৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) — ১৮ বছর ১৯০ দিন
৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া) — ১৮ বছর ১৯৭ দিন
৭. দমিত্রি সিচেভ (রাশিয়া) — ১৮ বছর ২৩১ দিন
৮. লামিনে ইয়ামাল (স্পেন) — ১৮ বছর ৩৪৩ দিন
৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৮ বছর ৩৫৭ দিন
১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) — ১৯ বছর ২৫ দিন

আটলান্টার এ ম্যাচে অভিজ্ঞ ও বয়স্ক দল নিয়ে মাঠে নামা সৌদি আরবকে শুরু থেকেই চেপে ধরেছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইয়ামালের এ রেকর্ড গড়া গোলের পর মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্পেনের হাতে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..