রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৮৪৩ বার পঠিত

সহকারী-অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ পদে নিয়োগ পেলেন মির্জাগঞ্জের ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের ঐতিহ্যবাহী খন্দকার বাড়ির  কৃতি সন্তান প্রয়াত খন্দকার আব্দুল কাদেরের ছোট ছেলে,  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার এম. মনিরুজ্জামান (মনির)।

পূর্বের সকল নিয়োগ বাতিল করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক Bangladesh Law Officers Order, 1972 (P.O.No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হইলো।

উল্লেখ্য নব-নিযুক্ত সহকারী-অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ খন্দকার এম. মনিরুজ্জামান (মনির) আইন পেশা ছাড়াও সমাজসেবার লক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এর মধ্যে  কেরানীগঞ্জ পটুয়াখালী জেলা সমিতির সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটি, ঢাকার সাবেক সদস্যসচিব ও ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘দৈনিক সংবাদ বাংলাদেশ’ পত্রিকার আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসে খন্দকার এম,মনিরুজ্জামানকে, সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে মির্জাগঞ্জ উপজেলায় এই প্রথম কেহ উক্ত পদে নিয়োগ প্রাপ্ত হলেন।

খন্দকার মনির বিএসএস (অনার্স), এমএসএস (ঢাকা বিশ্ববিদ্যালয় ), এলএলবি , এলএলএম (ফার্স্ট ক্লাস) সম্পন্ন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগীতার লক্ষ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..