সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইনতেফা কোম্পানি উদ্যোগে কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় পায়রা নদীতে নিখোঁজ জুঁইয়ের মরদেহ মিলল তালতলীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে আলোচনায় সালেহ মোঃ আদনান বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধে আপন ভাইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা আদমদীঘিতে প্রভাবশালীর চাপে সিলগালা সার গুদাম খুলে দিল কর্তৃপক্ষ ইমন হত্যার বিচার দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অর্ণবের মৃত্যু নিয়ে দুইমাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার

বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধে আপন ভাইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

বেতাগী ( বরগুনা ) প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি : সংগৃহীত

বরগুনার বেতাগীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খোকন খলিফা নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে তার আপন ভাই শাহীন খলিফা। মূল আসামী শাহীনসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

বরিবার (১৬ আগষ্ট) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ গ্রামে। গুরুতর আহত খোকন খলিফাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহীন খলিফা ধারালো অস্ত্র দিয়ে তার ভাই খোকন খলিফা পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল আসামী শাহীন ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..