বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

বেতাগীতে জমি নিয়ে বিরোধ: রড দিয়ে পিটিয়ে ১ জনকে হত্যা, আহত ২

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬১৫৬ বার পঠিত
বেতাগী (বরগুনা); উপজেলার দক্ষিণ ভোলানাথপুর গ্রামে বাড়ির ভেতরেই চিরনিদ্রায় শায়িত কৃষক ধলু মৃধা।

বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধে চাচা শশুরের হাতে কৃষক ধলু মৃধা (৭৪) নিহত ও সংঘর্ষে তার ছেলে মো. হাসান (১৯), স্ত্রী মোসা: রেনু বেগম (৪৫) আহত হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধলু মৃধা ঐ এলাকর মৃত মোজাফর মৃধার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, নিহত ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তাঁর চাচা শশুর মো: রফিক মল্লিকের (৫৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে সকালে রফিক মল্লিক জামাই রাজীব, ছেলে রোহান সহ তার লোকজন নিয়ে সকালে জমি পরিমাপ করতে আসে। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। এ পর্যায়ে রফিক তার লোকজন নিয়ে লোহার রড দিয়ে ধলু মৃধাকে পিটিয়ে হত্যা এবং তার স্ত্রী ও ছেলেকে কাচিয়ে দিয়ে কুপিয়ে আহত করেন। এতে ধলু মৃধা ঘটনাস্থলেই মারা যায় এবং তার স্ত্রী মোসা: রেনু বেগম ও ছেলে মো.হাসান আহত হন।
দুপুরে আড়াইটায় নিহতের শাশুড়ি মাকসুদা বেগম ও তার ছেলে মো. হাসান বেতাগী প্রেসক্লাবে এসে এর অভিযোগ ও ঘটনার বিবরণ তুলে ধরে এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
বেতাগী হাসপাতালে নেওয়ার পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ধলু মৃধাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে থানায় লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য বরগুনায় প্রেরণ করে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে দ্রæত হাসপাতালে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..