বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা স্বৈরাচার-গুপ্ত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপপুরের প্রথম ইউনিট উৎপাদনে, ভাল্ব পরীক্ষা সফল এমপি ফেরদৌসীর পদত্যাগ:শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতা: পুরস্কৃত তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী নান্দাইলের গাংগাইল ইউনিয়ন বাসীর স্বপ্ন বাস্তবায়ন করা হল -ইয়াসের খান চৌধুরী

হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকায় তিন সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমডিআইআরডিপি) প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সড়ক তিনটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উন্নয়নকাজের আওতায় থাকা সড়কগুলো হলো, আরুয়া ইউপি (বাল্লা বাজার)-কাঞ্চনপুর ইউপি সড়ক, কাঞ্চনপুর ইউপি-মোহাম্মদপুর (হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়) সড়ক এবং গোপীনাথপুর উত্তরপাড়া-বাহাদুরপুর সড়ক।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)।

এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাহীনুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..