মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সোনাইমুড়ীতে নৌকা প্রার্থী’র সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীকে ডোবায় ফেলে মারধর

নোয়াখালী (সোনাইমুড়ী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৬২৭৭ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ৩-৪জন অনুসারী আহত হয়।

হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নাম দিদার হোসেন। তিনি উপজেলার ৯নং দেওটি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন তিনি বেলা ১১টার দিকে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। কেন্দ্র থেকে বাহির হওয়ার কিছুক্ষণ পর নৌকার সমর্থক কিং মোজাম্মেলের লোকজন তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে একটি ডোবায় ফেলে দেয়। তিনি আরও অভিযোগ করেন এ ছাড়াও কয়েকটি ভোট কেন্দ্রে প্রবেশ করতে নৌকার সমর্থকরা তাকে বাধা দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৯নং দেওটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আমিন শাকিল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, দিদার মাঠিতে পড়ে গায়ে কাদা মেখে নাটক করেছে। উল্টো দিদারের সমর্থকদের হামলায় আমার ২০-২২জন অনুসারী আহত হয়। আমার কোন সমর্থক তার ওপর হামলা চালায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এমন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে বিয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..