বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার

পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ নয়, এটি সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই এ অভ্যাস তৈরি করা গেলে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

বক্তারা আরও বলেন, হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাবান ও নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাসের চর্চা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি), অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, নিরাপদ পানি, সাবান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে হাত ধোয়ার অভ্যাস আরও বিস্তৃত করা সম্ভব। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে স্বাস্থ্যসম্মত জীবনাচরণ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..