শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

মাশরাফী ফিরে আসলেন ১৩ মাস পরে

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৬২৪৬ বার পঠিত

২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মাঝে কেটে গেল এক বছরেরও বেশি সময়। করোনা জটিলতা ও চোটের কারণে এর মধ্যে আর খেলা হয়নি তাঁর। দীর্ঘ ১৩ মাস পর বিপিএলের অষ্টম আসর দিয়ে ফের বাইশ গজে ফিরলেন মাশরাফী।

এবারের আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছেন মাশরাফী। এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে ঢাকা। তারা প্রথম দুটিতে দেখেছে হার, একটিতে পেয়েছে জয়। চোটের কারণে প্রথম তিন ম্যাচে একাদশে ছিলেন না মাশরাফী।

টুর্নামেন্ট শুরুর আগে ফিটনেস ট্রেনিংয়ের সময় মাশরাফীর পিঠে টান লাগে। ফলে বোলিংয়ে ফিরতে কিছুটা সময় লাগে তাঁর। গত কয়েকদিন মাঠে ফেরার প্রস্তুতি চালিয়ে গেছেন। অবশেষে ফিটনেস পরীক্ষায় সফল হয়ে ঢাকার জার্সিতে ফিরলেন এই তারকা পেসার।

আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্যাট-বলের লড়াইয়ে নামলেন মাশরাফী। বিপিএলের চলতি আসরে তিন ম্যাচে এক জয় পাওয়া ঢাকা এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। টুর্নামেন্টে টিকে থাকতে পরের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ মাশরাফী-মাহমুদউল্লাহদের।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ

মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন, হাসান মুরাদ, মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানা, আন্দ্রে রাসেল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..