বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

মোহামেডানের বিপক্ষে আশরাফুলের ৫ উইকেট

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৬২৭৪ বার পঠিত
ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক:

ব্যাটার মোহাম্মদ আশরাফুল সবার কাছেই খুব পরিচিত মুখ। কিন্তু বোলার আশরাফুলের ঝলক কম সময়ই দেখেছেন ক্রিকেট ভক্তরা। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে সেই চমক দেখালেন আশরাফুল। আজ মঙ্গলবার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন আশরাফুল।

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে বল হাতে চমক দেখালেন আশরাফুল। ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দুর্দান্ত বোলিংয়ে মোহামেডানকে বিপদে ফেলে দিলেন ডানহাতি অফস্পিনার।

মোহামেডানের বিপক্ষে আজ ১০ ওভারই বোলিং করেছেন আশরাফুল। এর মধ্যে দুটি ছিল মেডেন ওভার। পুরো ১০ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ২৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আশরাফুল।

আশরাফুলের বলে আউট হওয়া মোহামেডানের পাঁচ ব্যাটার হলেন—রনি তালুকদার (৫৮), মোহাম্মদ হাফিজ (২৮), সোহরাওয়ার্দী শুভ (১৬), শুভাগত হোম (৮) এবং ইয়াসিন আরাফাত মিশু (৪)। এর মধ্যে মজার ব্যাপার হলো, পাকিস্তানি ব্যাটার হাফিজকে আউট করার আনন্দ নেচে উদযাপন করলেন মোহাম্মদ আশরাফুল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..