রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব গ্রেফতার মোরেলগঞ্জে সচিব মসিউর রহমানের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নিদের্শনা তাড়াইলে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন, এনামুল-সাইফুল স্বপদে বহাল আমতলী পৌর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা ব্রহ্মপুত্র দখল-দূষণমুক্ত করে নাব্যতা ফেরানোর দাবি নদী গবেষক ও পরিবেশকর্মীদের মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ চরমে পিজেএফের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন দ্য কান্ট্রি টুডে’র সজীব

চ্যাম্পিয়নস লিগ: কে জিততে যাচ্ছে ইউরোপ সেরার মুকুট

খেলাধুলা ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৬২৬৩ বার পঠিত

শনিবার রাতে ফ্রান্সের প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এরই মধ্যে ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কে জিততে যাচ্ছে ইউরোপ সেরার মুকুট।

রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ রয়েছে সর্বাধিক ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের হাতছানি। আর লিভারপুল জিতলে তারা ঘরে তুলবে সপ্তম শিরোপা। এর আগে শেষ চারে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। অন্যদিকে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠে লিভারপুল।

৩২ দলের তীব্র প্রতিযোগিতা শেষে আকাঙ্ক্ষিত ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে শনিবার প্যারিসের স্তাদে দে ফ্রান্সে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট।

স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে হাঁটেন আমলাস্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে হাঁটেন আমলা
এ নিয়ে তৃতীয়বার ফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি। ১৯৮০-৮১ মৌসুমে তখনকার ইউরোপিয়ান কাপের ফাইনালে লিভারপুল জিতেছিল ১-০ গোলে। আর ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল জিতেছিল ৩-১ গোলে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..