মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীর ঐতিহাসিক শাহী মসজিদে দুর্ধর্ষ চুরি : দান বাক্সের লক্ষ টাকা উধাও

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৪৩ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে নগদ প্রায় লাখ টাকার বেশি চুরি হয়েছে।

গতকাল গভীর রাতে বরগুনার বেতাগীর বিবিচিনি শাহী মসজিদের প্রধান ফটকের সামনে রাখা দান বাক্সটির তালা ভেঙে নগদ টাকা পয়সা নিয়ে যায়।

জানা গেছে, উপজেলার বিবিচিনি শাহী মসজিদটি ১৬৫৯ সালে দিল্লির সম্রাট শাহজাহানের শাসনামলে সুদুর পারস্য থেকে আধ্যত্মিক সাধক হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ:) ইসলাম প্রচার করার উদেশ্যে দিল্লীতে আসেন। হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ:) ওই সময় এইস্থানে মসজিদটি নির্মান করেন।

এ মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নামাজ পড়েন এবং মসজিদের দান বাক্সে টাকা পয়সা দান করে থাকেন।

এ বিষয়ে মসজিদের মোয়াজ্জেম হানিফ হাওলাদার বলেন, ‘প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দান বাক্সের টাকা খুলে থাকেন। তবে আনুমানিক লাখ টাকার বেশি হতে পারে।’

এ ব্যাপারে বেতাগী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয় মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন,‘ চুরি হওয়া একটি অনাকাঙ্খিত ঘটনা। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..