বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

মাশরাফি যাওয়ার পর এখন তাসকিনই নেতা

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৬২৮৭ বার পঠিত

একটা সময়ে বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল মাশরাফি বিন মর্তুজার কাঁধে। তবে কালের পরিক্রমায় সেই দায়িত্ব এখন চলে এসেছে তাসকিন আহমেদের কাঁধে। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজেও সেটা জানালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শুরুর একদিন আগে আজ বুধবার সিডনিতে প্রেস কনফারেন্সে বললেন মাশরাফি ভাইয়ের বিদায়ের পর তাসকিন পেস বোলিংয়ের একজন নেতা হয়ে উঠেছে।

সাকিব বলেন, ‘মাশরাফির বিদায়ের পর তাসকিন (পেস বোলিংয়ের) একজন নেতা হয়ে উঠেছে। গত ২-৩ বছরে বাংলাদেশের হয়ে ভীষণভাবে ভালো বোলিং করছে। সে উদাহরণ তৈরি করে এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে বলতে হয় তিন ফরম্যাটেই এখন আমাদের ভালো ফাস্ট বোলিং গ্রুপ রয়েছে।’

সাকিব যোগ করেন, ‘তারা সত্যিই ভালো করছে। তারা যেভাবে নিজেদের উন্নতি করেছে এবং এতোদূর এসেছে অনেক খুশি ও গর্বিত। এখন মাঠের ফলেও এটি দেখা যাচ্ছে। আমি আশা করি তারা এ ফর্ম ধরে রাখবে। তাহলে আমি নিশ্চিত আমরা দারুণ একটি বিশ্বকাপ কাটাবো।’

আগে থেকে অধিনায়ক সাকিব কিছু বলতে নারাজ। মূলত বিশ্বকাপে কন্ডিশন ও প্রতিপক্ষের কথা বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক সাকিব।

তিনি বলেন, ‘আমরা প্রেডিক্টেবল হতে চাই না। এ বিশ্বকাপে আমরা কন্ডিশন ও প্রতিপক্ষের কথা বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছি। কারণ প্রতিটি মাঠ ভিন্ন, মাঠের আকৃতি ভিন্ন, বাতাসের গতিপ্রকৃতি আলাদা, আবহাওয়াও আলাদা। তো আমরা এসব বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজাবো। তা হয়তো আমাদের পক্ষে নাও আসতে পারে। তবে আমরা এমন খোলা মনেই এগোচ্ছি।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..