মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

ভোটারের উপস্থিতি প্রচুর : সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৪৯ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত (বেলা ২টা) ৪৫ শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি পর্যবেক্ষণ মনিটরিং রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোট কেন্দ্রে প্রচুর ভোটারের উপস্থিতি। আমারা বলে দিয়েছি, সাড়ে ৪টার মধ্যে যারা কেন্দ্রে থাকবে রাত যতই হোক তাদের ভোট নেওয়া হবে। আমরা বিশ্বাস করি, ভোট কাস্টের পার্সেনটেজ শেষ পর্যন্ত অনেক বাড়বে।

ভোট গ্রহণ অনেক সুশৃঙ্খল হচ্ছে দাবি করে সিইসি বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে। প্রশাসন প্রথম থেকে সহযোগিতা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে রয়েছেন। ফলে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, একটা জিনিস খুবই সুখকর, ভোটাররা সংযমের সঙ্গে ভোটের লাইনে অপেক্ষা করছেন। ভোটের মাঠে মিডিয়াকে অবাধ সুযোগ দেওয়া হয়েছে। স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তারা (মিডিয়া) সঠিক তথ্য উপস্থাপন করছে। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররাও যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।

জাপার প্রার্থীর অভিযোগের বিষয়ে সিইসি বলেন, জাপার প্রার্থীর অভিযোগ ছিল একজন প্রার্থীর ভোট দিতে অসুবিধা হয়েছিল। পরে ভোট দিতে পেরেছেন। প্রযুক্তিতে যেকোনো মেকানিক্যাল সমস্যা হতে পারে। ১ পার্সেন্ট ২ পার্সেন্ট হাতের আঙ্গুলের ছাপ মিলছে না। স্যানিটাইজার দিয়ে আঙ্গুল পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কারো কারো মিলেছে তবে অনেকের মেলেনি। যাদের ছাপ মিলেছে না তাদের বলেছি, পরে আসতে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..