সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা চান্দের হাট বাজার থেকে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদ মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা যেন মরণফাঁদ সঞ্চয় ও নিরাপদ লেনদেনে জোর দিয়ে কাঠালিয়ায় আইএফআইসি ব্যাংকের সেমিনার কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়ের দুই দিনের ভ্রমণে সমুদ্রসৈকত, মিনি সুইজারল্যান্ড ও রাখাইন পল্লি ঘুরে দেখলেন ৯ পর্যটক বামনায় দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার বরগুনায় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে জেলা প্রশাসন বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, আখেরি মোনাজাত পরিচালনা করলেন পীর সাহেব চরমোনাই

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় ৫ দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

​কাঠালিয়া উপজেলাবাসীর উদ্যোগে, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখা ও কারিমীয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই মাহফিল শুরু হয়।

​আয়োজক সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠে পানি জমে যাওয়ায় মাহফিলের প্রথম ৩ দিন উপজেলা সদরের কারিমীয়া সাখাওয়াতিয়া মাদ্রাসায় কার্যক্রম চলে। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে আসায় রোববার (২২ নভেম্বর) থেকে উপজেলা পরিষদ মাঠে মাহফিল স্থানান্তর করা হয় এবং সোমবার একই মাঠে সমাপনী দিনের মাহফিল অনুষ্ঠিত হয়।

​মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব হুজুর চরমোনাই মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

​সমাপনী দিনে আরও ওয়াজ ও নসিহত করেন মাওলানা মুহা. আব্দুল জব্বার, পীর সাহেব ভৈরবী, মাওলানা ইশতিয়াক মুহাম্মদ আল-আমীন, হাফেজ কারী মাও. ইব্রাহীম আল-হাদী এবং মাও. মুহা. হেদায়েতুল্লাহ ফয়েজী। পুরো মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা মুহা. আল-আমীন ও অধ্যাপক মুহা. মনিরুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..